News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত ঘর

বাইখোড়া, ১০ জানুয়ারি : রবিবার রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার কলসি সুজাও মগ পাড়ায় অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, গভীর রাতে এলাকার চেলাও মগের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে একটি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অবশ্য দমকল বাহিনীর তৎপরতায় পার্শ্ববর্তী বাড়ি ঘর অল্পেতে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top