News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
Image

ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু

ধর্মনগর, ১০ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কামেশ্বরে রেলক্রসিংয়ে রেলের ধাক্কায় ছিটকে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম আরতী দেব। বয়স আনুমানিক ৫০ বছর। ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


সকালে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে রেলপথ পারাপার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই দ্রুত বেগে ট্রেন ছুটে আসে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। স্থানীয় লোকজনরা মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন। খবর পাঠানো হয় ধর্মনগর থানার পুলিশ ও রেল পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলের ধাক্কায় মহিলার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কামেশ্বর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


উল্লেখ্য কিছুদিন পরপরই রেলক্রসিং এলাকায় রেলের ধাক্কায় ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। ওই এলাকায় সাবধানতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top