News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী শুরু বুস্টার টিকা, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একধাপ এগোল ভারত
Image

দেশব্যাপী শুরু বুস্টার টিকা, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একধাপ এগোল ভারত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): করোনা ও মারণ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সোমবার থেকে ভারত শুরু হয়েছে বুস্টার টিকা প্রদান। এদিন স্বাস্থ্যসেবা কর্মী, প্রথমসারির কর্মী এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়া শুরু হয়েছে। এদিন দিল্লি থেকে কলকাতা, জয়পুর থেকে ভোপাল-দেশের সর্বত্রই সংশ্লিষ্ট প্রাপকদের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর শ্রী অটলবিহারী বাজপেয়ী মেডিকেল কলেজে এদিন স্বাস্থ্যসেবা কর্মী, প্রথমসারির কর্মী এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই।

বুস্টার ডোজ দেওয়া হয় বিহারের পাটনাতেও, দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল-সহ দিল্লির বিভিন্ন হাসপাতালে এদিন যোগ্য প্রাপকদের দেওয়া হয় বুস্টার ডোজ। বুস্টার ডোজ দেওয়া হয় হায়দরাবাদের সরকারি উনানি হাসপাতালে, সেখানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী টি হরিশ রাও। চেন্নাই ও কলকাতাতেও এদিন স্বাস্থ্যসেবা কর্মী, প্রথমসারির কর্মী এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়া হয়। চেন্নাইয়ে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

উল্লেখ্য, টিকাদান কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করালেই এই বুস্টার টিকা পাওয়া যাবে। স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মীরা ছাড়া ষাটোর্ধ্ব যে সব ব্যক্তির হাইপার টেনশন, ডায়বেটিস এবং অন্য কোন অসুখ রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই টিকা নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্বিতীয় টিকা নেওয়ার অন্তত ৯ মাস পর এই বুস্টার টিকা নেওয়া যাবে। প্রথম এবং দ্বিতীয় টিকার মতোই তৃতীয় টিকা এক হতে হবে। কোনও মিশ্রণ চলবে না। অর্থাৎ যাঁরা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ওই টিকাই নিতে হবে। আবার যাঁরা কোভিশিল্ড নিয়েছেন, তাঁদেরও তৃতীয় টিকা কোভিশিল্ডেরই নিতে হবে। তবে অন্যান্যরা এই টিকা কবে পাবেন, তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রক কিছু জানায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top