News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন, কুরলায় গ্যাস লিকেজে হতাহত ৩
Image

মুম্বইয়ে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন, কুরলায় গ্যাস লিকেজে হতাহত ৩

মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি কাঠের গোডাউন। সোমবার সকাল ৬টা নাগাদ বাইকুল্লা এলাকার মুস্তাফা বাজারের কাছে একটি কাঠের গোডাউনে আগুন লাগে। গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গলগল করে ধোঁয়া ও আগুন বেরোতে থাকে ওই গোডাউন থেকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিভাগীয় দমকল অফিসার কে ডি ঘাদিগাঁওকর জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ আগুন লাগে বাইকুল্লা এলাকার মুস্তাফা বাজারের কাছে অবস্থিত কাঠের গোডাউনে। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিনই ঘাটকোপার পশ্চিমের কুরলা শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লিকেজে মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন আহত হয়েছেন। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, সোমবার ঘাটকোপার পশ্চিমের কুরলা শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের গন্ধে মৃত্যু হয়েছে একজনের এবং দু’জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top