News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত বিবাদ, হামলায় গুরুতর তিন
Image

জমি সংক্রান্ত বিবাদ, হামলায় গুরুতর তিন

বিশালগড়, ৯ জানুয়ারি : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধুপুর থানা এলাকার অরবিন্দ নগরে একই পরিবারের তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতরা হলেন তোতা মিয়া, বাদশা মিয়া এবং জেসমিন আক্তার। ঘটনার পর পরই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায় অরবিন্দ নগর এলাকার মুসলেম মিয়ার সঙ্গে প্রতিবেশী তুতা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মুসলেম মিয়া উত্তেজিত হয়ে তোতা মিয়ার বাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে । তাতে পরিবারের তিনজন সদস্য গুরুতর ভাবে আহত হন। ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মধুপুর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মধুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চেয়েছে আক্রান্ত পরিবার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top