News Flash

  • Home
  • Uncategorized
  • অপমানে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য
Image

অপমানে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য

বকখালি, ৯ জানুয়ারি (হি. স.) দক্ষিণ ২৪ পরগনার বকখালির জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। মৃতদের নাম অশোক নস্কর, রিতা নস্কর ও অভিষেক নস্কর। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিহতরা সকলেই কুলপি থানা এলাকার হাঁড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অশোক ও রিতার মেয়ে পুনম দাস স্বনির্ভর গোষ্ঠী চালাতো। সেই গোষ্ঠী থেকে প্রায় ১৪ লক্ষ টাকা সে তছরুপ করেছে বলে অভিযোগ। আর সেই কারণে শনিবার সেই গ্রুপের মহিলারা বাড়িতে চড়াও হয়েছিল অশোকের। টাকা পুনমের বাপের বাড়ির সকলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সেই অভিযোগ তুলে বাড়ি থেকে পুনমকে তুলে নিয়ে যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাশাপাশি তাঁদের ঘরে তালা লাগিয়ে ঘর থেকে সকলকে বের করে দেওয়া হয়। এই ঘটনার পর অপমানে রবিবার সকালে বকখালিতে জঙ্গলের মধ্যে আত্মঘাতী হন ছেলে ও বাবা মা। গোটা ঘটনা ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার কথা জানাজানি হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে, পুনমকে উদ্ধার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top