News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে যোগদান মণিপুর কংগ্রেসের উপ-সভাপতি চাল্টনলিয়েন আমোর
Image

বিজেপিতে যোগদান মণিপুর কংগ্রেসের উপ-সভাপতি চাল্টনলিয়েন আমোর

ইমফল, ৯ জানুয়ারি (হি.স.) : বিজেপিতে যোগদান করেছেন মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটি (এমপিসিসি)-র উপ-সভাপতি তথা দলের মুখপাত্র তথা বিধায়ক চাল্টনলিয়েন আমো।

আজ রবিবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী তথা মণিপুর বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, বিজেপির প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, অসমের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল কংগ্রেস নেতা চাল্টনলিয়েন আমোকে দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছেন।
চাল্টনলিয়েন আমোকে দলে স্বাগত জানিয়ে মণিপুরের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, আমি চাল্টনলিয়েন আমোকে টিপাইমুখ টু ভাজপা পরিবারে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনগণের বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী বীরেন সিংঙের উৎকৃষ্ট কাজের ফলস্বরূপ মণিপুরে বিজেপির অবস্থান আরও মজবুত হয়েছে। চাল্টনলিয়েন আমোর মতো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বিজেপিতে যোগদান করায় মণিপুরে দলের শক্তি আরও বাড়বে, বলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
প্রসঙ্গত, রাজ্যের ৫৫ নম্বর টিপাইমুখ (জনজাতি সংরক্ষিত) আসনে গত ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top