News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় জলসীমায় আটক পাকিস্তানী নৌকা, আটক ১০ নাবিক
Image

ভারতীয় জলসীমায় আটক পাকিস্তানী নৌকা, আটক ১০ নাবিক

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : ভারতীয় জলসীমান্তে ঢুকে পড়ল পাকিস্তানের একটি নৌকা। গুজরাটের কাছে ১০ জন নাবিক-সহ নৌকাটি আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার খবরটি নিশ্চিত করেছে প্রতিরক্ষা বিভাগ। সম্প্রতি ভারতীয় জলসীমান্তে পাকিস্তানি জলযানের আনাগোনা বেড়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর। ফলে নজরদারি বাড়ানো হয়েছে। আর তার জেরেই এবার এই পাক জলযান-সহ নাবিকদের আটক করা সম্ভব হয়েছে বলে মত ভারতীয় জলসুরক্ষা বাহিনীর।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, নৌকাটির নাম ইয়াসিন। শনিবার রাতে গুজরাটের সমুদ্র উপকূলে টহলদারি চালানোর সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজকে ঘিরে এবং নাবিক-সহ ‘ইয়াসিন’কে আটক করে সকালে নিয়ে আসা হয় পোরবন্দরে। এখানেই শীর্ষ আধিকারিকরা পাক নৌকার নাবিকদের জিজ্ঞাসাবাদ করেন। টুইট করে এমনই জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর এক শীর্ষস্থানীয় আধিকারিক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top