News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাব বিধানসভা নির্বাচনে থাকবে ৭৫ কোম্পানি আধাসামরিক বাহিনী
Image

পঞ্জাব বিধানসভা নির্বাচনে থাকবে ৭৫ কোম্পানি আধাসামরিক বাহিনী

চণ্ডীগড়, ৯ জানুয়ারি (হি.স) : পঞ্জাবে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা স্কোয়াডের ৭৫ কোম্পানি মোতায়েন করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোম্পানি সোমবার পঞ্জাবে দায়িত্ব নেবে।

পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. এস. করুণা রাজু জানিয়েছেন,পঞ্জাবের এক দফা বিধানসভা নির্বাচনের জন্য ১৪ ফেব্রুয়ারি ১১৭টি আসনে ভোট গ্রহণ হবে। ভারতের নির্বাচন কমিশনের সাধারণ নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে।
ডাঃ এস করুণা রাজু জানান, রাজ্যে মোট ভোটার রয়েছে দুই কোটি ১২ লাখ, ৭৫ হাজার ৬৬ জন। এই ভোটাররা রাজ্যের ১৪ হাজার ৭৫১ জায়গায় ২৪ হাজার ৬৮৯টি ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন। পঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোভিড নিয়মের সম্মতি কার্যকর করা হবে এবং কোনো ধরনের শিথিলতা মানা হবে না। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত যেকোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের সমস্ত ১১৭টি বিধানসভা আসনে ইভিএম এবং ভিভিপিএটি-র সাহায্যে ভোট হবে। এছাড়াও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য চালু করা হয়েছে সুবিধা অ্যাপ, সিউইজেল, পিডব্লিউডি অ্যাপ এবং ভোটার হেল্পলাইন অ্যাপ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top