News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের চারশোর বেশি কর্মী করোনা আক্রান্ত, বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন
Image

সংসদের চারশোর বেশি কর্মী করোনা আক্রান্ত, বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : বাজেট অধিবেশনের আগেই কোভিডের কোপে সংসদ। সংসদের দুই কক্ষের চারশোরও বেশি কর্মী করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন আদৌ সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদ ভবনে কর্মরত অন্তত চারশো জন কর্মী করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছে৷ সংসদে ১৪০৯ জন কর্মী কর্মরত। এরমধ্যে লোকসভায় ২০০, রাজ্যসভার ৬৯ এবং সংসদের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ১৩৩ জন কর্মী করোনা আক্রান্ত। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ৷ দিল্লিতে সংক্রমণের হার বেড়ে ১৯.৬০ শতাংশ ৷
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ে করোনা নয়া প্রজাতি ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ এরই মধ্যে গত ৬ থেকে ৭ জানুয়ারি দু’দিনের মধ্যে দিল্লিতে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪০০ জনের পজিটিভি হয়েছেন ৷ যা চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ৷ এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা দেড় লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৷

যার ফলে দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১০.২১ শতাংশ হয়ে গিয়েছে ৷ সপ্তাহের হিসেবে সংক্রমণের হার ৫.৬৬ শতাংশ ৷ দেশে গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top