News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের ১৫০-র বেশি কর্মী করোনা আক্রান্ত
Image

দুই বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের ১৫০-র বেশি কর্মী করোনা আক্রান্ত

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : দেশে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ৷ শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে ৷ গত বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৷ এবার সেই সংখ্যা চারজনে পৌঁছাল ৷ একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের প্রায় ১৬০ কর্মচারী হয় করোনা আক্রান্ত বা কোয়ারান্টিনে রয়েছেন ৷ প্রসঙ্গত আদালতের সংক্রমিতের হার বিচার করতে গেলে দেখা যাবে প্রায় ১২.৫ শতাংশ মানুষই আক্রান্ত হয়ে পড়েছেন ৷ যা পরবর্তী ক্ষেত্রে আরও মারাত্মক হয়ে উঠতে পারে ৷

বৃহস্পতিবার দুই বিচারপতির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই জরুরি বৈঠকে বসেন প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ তিনি জানান, পরিস্থিতির কথা মাথায় রেখে চার থেকে ছয় সপ্তাহ আগের মতই ভার্চুয়ালি চলবে আদালত ৷ শুধুমাত্র জরুরি হিসেবে উল্লেখিত কেস, নতুন মামলা, জামিন সংক্রান্ত মামলা, স্থগিত সংক্রান্ত মামলা, আটকের মামলা এবং নির্দিষ্ট তারিখের বিষয়গুলি ১০ জানুয়ারি থেকে আগামী নোটিশ না পাওয়া পর্যন্ত আদালতের সামনে নথিভুক্ত করতে হবে ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top