News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ৬৮ জন সিবিআই কর্মী করোনায় আক্রান্ত
Image

মহারাষ্ট্রে ৬৮ জন সিবিআই কর্মী করোনায় আক্রান্ত

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স) : রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) মুম্বই দফতরের ৬৮ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এদের সকলের চিকিৎসা চলছে। মহারাষ্ট্রে গত দুই দিনে দুই পুলিশকর্মী করোনায় মারা গেছেন। এর ফলে রাজ্যে করোনায় মৃত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫। রবিবার রাজ্যে ৪০৯ জন করোনা আক্রান্ত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, শনিবার সিবিআই দফতরে এক কর্মীর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে সিবিআইয়ের ২৩৫ কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রবিবারই ৬৮ জন সিবিআই কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব কর্মচারীর চিকিৎসা চলছে। সিবিআই অফিস স্যানিটাইজ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বইতে করোনা আক্রান্ত ৫৭ বছর বয়সী পুলিশ সাব-ইন্সপেক্টর শুক্রবার মারা যান এবং শনিবার পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর মহেন্দ্র ভাটি মারা যান। রাজ্যে এখনও পর্যন্ত ১২৫ পুলিশকর্মী মারা গেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top