News Flash

Image

দুর্ঘটনায় আহত অটো চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ই জানুয়ারি : বিলোনিয়া বড়পাথরী রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি অটো। তাতে আহত হন রতন সেন নামে এক অটো চালক। তার বাড়ি বড়পাথরী সোনাপুর এলাকায় বলে জানা গেছে।


দূর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থেকে বড়পাথরী রাস্তা হাতি পার্ক সংলগ্ন এলাকায় শুক্রবার রাত পৌন নয়টা নাগাদ বিলোনিয়ার দিক থেকে বড়পাথরী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন অটো চালক রতন সেন। অটোতে কোনো যাত্রী ছিল না। হাতি পার্ক সংলগ্ন এলাকায় যেতে রাস্তার ডান পাশে থেকে বাম পাশে পার হচ্ছিল কয়েকজন পথচারী। হঠাৎ অটোচালক তাদের দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। অটো চালক রতন সেন পথচারীদের রাস্তার মাঝখানে দেখে তাদের বাঁচাতে গিয়ে ডান পাশ ধরে বাঁক নিতেই অটো গাড়িটি পাল্টি খেয়ে দূর্ঘটনার কবলে পড়ে। তাতে রতন সেনের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙ্গে গেছে।


দূর্ঘটনাগ্ৰস্ত হওয়ার পরেও পথচারীদের মধ্যে থেকে কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। সকলে মোবাইলে ফটো ওঠানোর কাজে ব্যস্ত ছিল। এমতাবস্থায় অনেকক্ষন ধরে তিনি রাস্তার উপর পড়ে রয়েছিলেন। কিছুক্ষণ পরেই রতন সেনের বাড়ির পাশের এক অটোচালক এবং বড়পাথরী বাজার থেকে ফিরছিল দুই  যুবক, তারা তিনজন মিলে নিজের উদ্যোগে দূর্ঘটনাগ্ৰস্ত রতন সেনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যাওয়ার আগেই তারা বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে আহত রতন সেনকে।
হাসপাতালে নিয়ে আসার পর আহত রতন সেনকে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর দেখে স্থানান্তরিত করে দেয় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য রোগীর পরিজনরা রতন সেনকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top