News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধার ভূমিকা ছিল অভূতপূর্ব : সুশান্ত
Image

কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধার ভূমিকা ছিল অভূতপূর্ব : সুশান্ত

আগরতলা, ৮ জানুয়ারি (হি. স.) : কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধার ভূমিকা ছিল অভূতপূর্ব, ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এভাবেই তাঁদের প্রসংশা করলেন।


প্রসঙ্গত, প্রসূতি মায়েদের চিকিত্‍সার জন্য আজ শনিবার দুপুরে রানীরবাজার হাসপাতালে নবনির্মিত লেবার রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই নবনির্মিত ভবনটি ভারত সরকারের ‘লেবার রুম কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ’ বা লক্ষ্য প্রকল্পের অঙ্গ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এর সমস্ত গাইডলাইন মেনে প্রসূতি মায়েদের জন্য তৈরী করা হয়েছে। এই নতুন ভবনটি অর্থাৎ যার নাম দেওয়া হয়েছে “লেবার রুম” সেখানে প্রসূতিকে প্রসবকালীন মানসিক শক্তি ও ভরসা জোগাতে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই লেবার রুমে স্বাস্থ্যকর পরিবেশ ফেরানোর জন্য চিকিৎসক ও নার্সদের বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা যে সামনের সারির যোদ্ধার ভূমিকা নিয়েছেন তা অভূতপূর্ব। তাদের সকলের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।


আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, রানীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্না শুক্ল দাস,ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top