News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: উত্তর প্রদেশের ফতেহপুরে ট্রাকের চাকার পিষে মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন
Image

Accident: উত্তর প্রদেশের ফতেহপুরে ট্রাকের চাকার পিষে মৃত ৩, প্রাণে বাঁচলেন একজন

ফতেহপুর, ৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৩ জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ফতেহপুর জেলার খাগা কোতোয়ালি এলাকায়। মৃতদের নাম-ধর্মেন্দ্র ওরফে ভুরা (২৫), বাব্বু (২৭) ও পিন্টু (২৪)। একজনকে আহত অবস্থায় কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মাহিছা মান্ডি পুলিশ আউটপোস্টের অন্তর্গত কানপুর-এলাহাবাদ হাইওয়ের ওপর একটি জীপ খারাপ হয়ে যায়। যাত্রীরা জীপ থেকে নেমে মেরামত করার চেষ্টা করছিলেন। সার্কেল অফিসার (খাগা) গয়াদত্ত মিশ্র জানিয়েছেন, আচমকাই একটি ট্রাক ৪ জনকে ধাক্কা মারে। ৩ জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকের খোঁজ করছে পুলিশ।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top