News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের নতুন ডিজিপি বীরেশ কুমার ভাবরা, নিয়োগে অনুমোদন চান্নি সরকারের
Image

পঞ্জাবের নতুন ডিজিপি বীরেশ কুমার ভাবরা, নিয়োগে অনুমোদন চান্নি সরকারের

চন্ডীগড়, ৮ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নিযুক্ত হলেন সিনিয়র আইপিএস অফিসার বীরেশ কুমার ভাবরা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) দ্বারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত তিনজন অফিসারের একটি প্যানেলের মধ্যে ১৯৮৭ ব্যাচের এই আইপিএস অফিসারকে বেছে নিয়েছে পঞ্জাব সরকার। এই নিয়োগে অনুমোদন দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।

প্যানেলের অন্য দুই অফিসার ছিলেন সিনিয়র আইপিএস অফিসার দিনকর গুপ্তা এবং প্রবোধ কুমার। দায়িত্ব নেওয়ার পর থেকে নূন্যতম দু’বছরের জন্য পঞ্জাবের ডিজিপি পদে আসীন থাকবেন বীরেশ কুমার ভাবরা। বর্তমানে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় পঞ্জাবের ভারপ্রাপ্ত ডিজিপি ছিলেন। পঞ্জাবে ক্ষমতা পরিবর্তনের পর এই নিয়ে তৃতীয়বার ডিজিপি পরিবর্তন করা হয়েছে। চরণজিৎ সিং চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পর দিনকর গুপ্তাকে এই পদ থেকে সরিয়ে আইপিএস অফিসার ইকবাল প্রীত সিং সাহোটাকে ডিজিপি-র অতিরিক্ত দেওয়া হয়েছিল। কিন্তু, ইকবাল প্রীত সিং সাহোটার নিয়োগে অসন্তুষ্ট ছিলেন নভজ্যোৎ সিং সিধু। সিধু বিরোধিতা করে পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন।

ইকবাল প্রীত সিং সাহোটা-র জায়গায় পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয় ১৯৮৬ ব্যাচের আইপিএস সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে। পঞ্জাব কংগ্রেসের প্রধান নভজ্যোৎ সিং সিধুর সুপারিশেই সিদ্ধার্থকে ডিজি-র দায়িত্ব দেয় চরণজিৎ সিং চান্নি সরকার। এবার পঞ্জাবের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নিযুক্ত হলেন সিনিয়র আইপিএস অফিসার বীরেশ কুমার ভাবরা। পঞ্জাবে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টা আগেই পরিবর্তন করা হল পঞ্জাবের ডিজিপি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top