News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি ও শিলাবৃষ্টিতে জনজীবন বেহাল রাজস্থানে, ফসলের ক্ষতিতে কৃষকদের মাথায় হাত
Image

বৃষ্টি ও শিলাবৃষ্টিতে জনজীবন বেহাল রাজস্থানে, ফসলের ক্ষতিতে কৃষকদের মাথায় হাত

জয়পুর, ৮ জানুয়ারি (হি.স.): বৃষ্টি ও শিলাবৃষ্টিতে জনজীবন বেহাল হয়ে পড়ল রাজস্থানের বিভিন্ন প্রান্তে। অসময়ের বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিগত ২৪ ঘন্টা ধরে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে রাজস্থানের বিভিন্ন প্রান্তে। জয়পুর জেলার কিশানগড়-রেনওয়ালে সর্বাধিক ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, অলওয়ার জেলার বেহরোর ও নীমরানায় ৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টিতে সরিষা ফসলের ক্ষতি হয়েছে।

শুক্রবার রাতে রাজস্থানের জয়সেলমেরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির জন্য রাজস্থানে তাপমাত্রার পারদ কিছুটা চড়েছে। শনিবার বৃষ্টি হয়েছে রাজস্থানের রাজধানী জয়পুর ছাড়াও ভরতপুর ও কোটায়। রবিবারও জয়পু ও ভরতপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে শুষ্ক থাকবে আবহাওয়া। আবহাওয়ার উন্নতি হলেই রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমবে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top