News Flash

  • Home
  • Uncategorized
  • পরামর্শদাতা নিয়োগের স্বচ্ছতা নিয়ে ফের তোপ রাজ্যপালের
Image

পরামর্শদাতা নিয়োগের স্বচ্ছতা নিয়ে ফের তোপ রাজ্যপালের

কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : পরামর্শদাতা নিয়োগ নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

শুক্রবারই একটি টুইট করে রাজ্যপাল লিখেছিলেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে ভুল তথ্য তুলে ধরেছিলেন। সেই নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকেই প্রশ্ন করেন তিনি। শনিবার সকালে আরও একটি টুইট করেন রাজ্যপাল। তাতে তাঁর পাল্টা খোঁচা, পরামর্শদাতা নিয়োগ নিয়ে গত ২৮ ডিসেম্বরের প্রশ্নের এখনও মুখ্যমন্ত্রীর তরফে কোনও জবাব পাননি তিনি।

টুইটে রাজ্যপাল লিখেছেন, গত ২৮ ডিসেম্বর পরামর্শদাতা নিয়োগের বিষয়ে যা জানতে চেয়েছিলাম, তার কোনও প্রতিক্রিয়া নেই। এতে পক্ষপাতিত্ব বৃদ্ধির ধারণার ভিত্তি আরও দৃঢ় করছে। প্রক্রিয়াটি অস্বচ্ছ। সংবিধানের ১৬ নম্বর ধারা ভেঙে এই নিয়োগ করা হয়েছে। পরামর্শদাতা নিয়োগ পদ্ধতির তথ্য দিতে ব্যর্থ মুখ্যসচিব।চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধনে শুক্রবার ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে বেঁধেন মুখ্যমন্ত্রী। রাজ্যে করোনাকালে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। বিষয়টিকে তুলে ধরেই প্রধানমন্ত্রীর সামনে রাজ্যপালকে জবাব দেন তিনি।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top