News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: দ্রুত বেড়ে চলেছে ঘাটালের করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বিঘ্ন প্রশাসন
Image

Covid19: দ্রুত বেড়ে চলেছে ঘাটালের করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বিঘ্ন প্রশাসন

ঘাটাল, ৮ জানুয়ারি (হি. স.) : কলকাতা পাশাপাশি জেলাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারের বেশি। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা। ঘাটালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিঘ্ন প্রশাসন।

ইতিমধ্যে ঘাটালে পনেরো জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত। পাশাপাশি দাসপুর থানার দুই পুলিশ কর্মী আক্রান্ত। ঘাটাল মহকুমা হাসপাতালে সুপার সহ মোট ৯ জন স্বাস্থ্য কর্মী প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন। আবারও নতুন করে ৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় ঘাটাল মহকুমা হাসপাতালে মোট ১৫ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের । করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঘাটাল থানার উদ্যোগে বাজারে ভিড় সামাল দিতে প্রগতি বাজারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে। স্বাস্থ্যবিধি মেনে বাজার হাটে মানুষ জনকে বেরোনোর জন্য মাইকে প্রচার করে সচেতন করছে ঘাটাল থানার পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top