News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: পুরভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন না অমিত শাহ
Image

Amit Shah: পুরভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন না অমিত শাহ

কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার প্রেক্ষিতে সফর ঘোষণা করেও তা বাতিল করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিজেপি সূত্রে এ খবর জানা গিয়েছে। সম্প্রতি জেপি নড্ডাও পশ্চিমবঙ্গে প্রস্তাবিত সফর বাতিল করেছেন।

কলকাতায় রাজ্য বিজেপি-র নতুন কমিটির সঙ্গে ক‘দিন আগে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। সেখানেই তিনি জানান, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় সফর করবেন নড্ডা। এর পরে জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন শাহ। কয়েকদিন আগেই নড্ডা জানিয়ে দিয়েছেন তাঁর কর্মসূচি বাতিল।

এর পরে রাজ্য বিজেপি-র আশা ছিল শিলিগুড়ি পুরভোটের আগে শাহর সফর হবে উত্তরবঙ্গে। তবে বিজেপি সূত্রে খবর, শেষবেলায় শাহও জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা সফর বাতিল করছেন। পরিস্থিতির কোনও নাটকীয় বদল না হলে শাহের সফর যে বাতিল হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। আগামী দু-এক দিনের মধ্যেই রাজ্য বিজেপি সে খবর প্রকাশ্যে জানিয়ে দিতে পারে। পরপর নড্ডা ও শাহ সফর বাতিল করলেও রাজ্য বিজেপি-র দাবি, বাংলার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের নেতৃত্বই এই দুই কর্মসূচি বাতিল করার কথা ঠিক করেছে।

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রচারে তারকার হাট বসিয়ে দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাকেই ‘ঘর’ বানিয়ে ফেলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এত ঘন ঘন এসেছেন যে, তৃণমূল তাঁদের ‘ডেলি প্যাসেঞ্জার’ বলে আক্রমণ শানিয়েছিল। কিন্তু নাম-কা-ওয়াস্তে লড়াই করা কলকাতা পুরভোটে কোনও সর্বভারতীয় নেতাকে প্রচারে দেখা যায়নি। আসন্ন চার পুরসভার ভোটেও পদ্মের প্রচার তারকাহীনই থাকছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top