News Flash

  • Home
  • Uncategorized
  • ভাবিপ্রজন্মের ভবিষ্যৎ সুুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুুযোগ সম্পসারণ করছে রাজ্য সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

ভাবিপ্রজন্মের ভবিষ্যৎ সুুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুুযোগ সম্পসারণ করছে রাজ্য সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ রাজ্যের সীমান্ত সংলগ্ণ বিদ্যালয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে এনএসএস বাধ্যতামূলক করার পরিকল্পনা গৃহীত হয়েছে৷ ভাবিপ্রজন্মের সুুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুুযোগ সম্পসারণ করছে রাজ্য সরকার৷ আজ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব সম্বর্ধনা অনুষ্ঠান ২০২১-২০২২ ও মেগা রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন৷ এর পর বিগত বছরগুলিতে ক্রীড়া ও সেবামূলক ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য জাতীয় ও বিভিন্ন ক্ষেত্রে পুরস্ক’তদের সম্মাননা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনএসএস-এর মত কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সেবামূলক মানসিকতা তৈরীর লক্ষ্যে, দেশের প্রথম রাজ্য হিসেবে সীমান্ত সংলগ সমস্ত বিদ্যালয়গুলিতে এনএসএস বাধ্যতামূলক ও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার৷ ছাত্র জীবনের অত্যাবশ্যকীয় প্রবাহমান ঘটনাবলী ও পারিপার্শিক শিক্ষাবিষয়ক কর্মসূচি সম্পর্কে পড়য়াদের সজাগ দৃষ্টি থাকা আবশ্যক৷ মিশন ১০০ বিদ্যাজ্যোতি সুকলস পরিকল্পনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে৷ ত্রিপুরার ক্ষেত্রে এর সফল বাস্তবায়ণে বিভিন্ন শর্তাবলী শিথীলিকরণ সহ একাধিক ক্ষেত্রে আন্তরিক দৃষ্টিভঙ্গী রেখেছে কেন্দ্রীয় সরকার৷ নিয়োগ থেকে শুরু করে সমস্ত সুুযোগ সম্পসারণে স্বচ্ছতার পাশাপাশি মহিলা স্বশক্তিকরণ, সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি ও ক্ষমতায়ণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার৷ মহিলাদের রোজগার সুুনিশ্চিতকরণের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে৷ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিডের টিকাকরণ কর্মসূচির সুুফল গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বদেশীকতা, ঐতিহ্য ও পরম্পরার সমন্বয়ে দৃঢ় মানসিকতা ও কর্মনিষ্ঠা সাফল্যের পথে গতি সম্প্রসারিত করে৷ ছেলেমেয়েদের কর্মমুখী ও শিক্ষার সুুযোগ সম্পসারণের পাশাপাশি তাদের সুুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে সরকার কাজ করছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, যুব সম্পদায়কে জীবনের সঠিক পাঠ দেওয়ার ক্ষেত্রে সৃজনশীল কর্মকাণ্ডের সাথে আরও বেশী করে সম্পৃক্ত করা আবশ্যক৷ ক্রীড়া ও সেবামূলক ক্ষেত্রে বিগত বছরগুলিতে জাতীয় ও বিভিন্ন ক্ষেত্রে যারা পুরসৃকত হয়েছেন তাদের সম্মাননা জ্ঞাপনের প্রচেষ্টা এক উল্লেখযোগ্য উদ্যোগ৷ তা অন্যদের মনে অনুপ্রেরণার সঞ্চার করবে৷ তিনি বলেন, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ ছেলেমেয়েদের সুুস্বাস্থ্যের পাশাপাশি সুুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খেলাধূলার সাথে আরও বেশী করে যুক্ত করার আহ্বান জানান তিনি৷ তার পাশাপাশি রক্তদানের মত সেবামূলক কর্মসূচির প্রশংসা করেন তিনি৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, যুব সম্পদায়ের সুুস্বাস্থ্য ও সুুন্দর ভবিষ্যতের লক্ষ্যে নেশা ও নেশা কারবারীদের নির্মলীকরণে কাজ করছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে আগামীদিনে ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে বড়মাত্রায় জনজাগরণ তৈরীর পরিকল্পনা রয়েছে৷ জেলা ও মহকুমাস্তরে কর্মসূচির বিকেন্দ্রীকরণের মাধ্যমে বেশী করে মানুষকে এর সম্পর্কে সচেতন করার প্রয়াস নেওয়া হয়েছে৷ তিনি বলেন, মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বর সেবা বলে আমাদের বিশ্বাস৷ স্বামী বিবেকানন্দের আদর্শ পথে ও সেবামূলক ভাবনায় এনএসএস সহ সেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এক মহতী কাজে নিজেদের সম্পৃক্ত করছেন৷ তিনি বলেন, এখনই সঠিক সময়৷ এই ছাত্রজীবন থেকেই সেবামূলক ভাবনায় মানুষের তরে কাজের মানসিকতা নিয়ে কাজ করা আবশ্যক৷ সেবামূলক দৃষ্টিকোণ থেকে স্বামীজী যেভাবে যথার্থ মানব ধর্ম পালনের পথ প্রদর্শন করে গেছেন তা অনুকরণীয়৷  


আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top