শিলাছড়ি, ৭ জানুয়ারি : রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বাজার হাটে জুয়ার আসর ক্রমশ বাড়ছে। জুয়ার কবলে পড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এই সর্বনাশা জুয়ার কবল থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। শিলাছড়ি বাজারে পুলিশ হানা দিয়ে জুয়া খেলার সামগ্রী সহ দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে। আটক দুই জুয়ারী হল নিশু মগ এবং চার্লো মগ। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। জানা গেছে, শিলাছড়ি বাজারসহ প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলিতে প্রতিনিয়ত সাপ্তাহিক হাটে জুয়ার আসর বসে। জুয়ার আসরে দিনমজুরসহ সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হচ্ছে।

শিলাছড়িতে জুয়ার আসরে দুই জুয়ারী আটক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















