News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালই জানেন না কেন্দ্রের গাইডলাইন, আমাকে প্রশ্ন করেন,তোপ মমতার
Image

রাজ্যপালই জানেন না কেন্দ্রের গাইডলাইন, আমাকে প্রশ্ন করেন,তোপ মমতার

কলকাতা, ৭ জানুয়ারি (হি. স.) : “কেন্দ্রের গাইডলাইন মেনেই কাজ করেছি। কিন্তু রাজ্যপাল না জেনেই প্রশ্ন করেছেন।” চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা কালে পরামর্শদাতা নিয়োগ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। বিষয়টিকে তুলে ধরেই প্রধানমন্ত্রীর সামনে রাজ্যপালকে জবাব দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “একটা কথা স্পষ্ট, কেন্দ্র আমাদের যা নির্দেশিকা গাইডলাইন দেয়, আমরা সেটা অনুসরণ করেই কাজ করি। আমাদের চলার পথটা যতই আলাদা হোক না কেন!” বিভিন্ন দফতরে পরামর্শদাতা কনসালটেন্ট নিয়োগের জন্য গত মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। রাজ্যের প্রায় ৪০টি দফতরে পরামর্শদাতা ও বরিষ্ঠ পরামর্শদাতা নিয়োগের কথা। এই নিয়োগ কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলে মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল।টুইটে রাজ্যপাল জানান, এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে মুখ্যসচিবকে রাজভবনে যেতে হবে। স্বভাবতই রাজ্যপালের এই টুইট ঘিরে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয় রাজ্য ও রাজভবনের মধ্যে।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বহু প্রকল্প। সেগুলি আরও ভালভাবে নজরদারির জন্য বিভিন্ন দফতরে পরামর্শদাতা ও পেশাদার পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যদিও এই নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে টুইট করেন।কিন্তু আজ, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আদতে তিনি কেন্দ্রের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রধানমন্ত্রী অবশ্য এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলেননি। রাজ্যপালের তরফেও বিকেল পর্যন্ত নতুন করে মেলেনি কোনও প্রতিক্রিয়া।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top