News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: ৫০০-র বেশি ওষুধের দাম কমিয়ে ৩ হাজার কোটি মানুষের জীবন বাঁচিয়েছে কেন্দ্র : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ৫০০-র বেশি ওষুধের দাম কমিয়ে ৩ হাজার কোটি মানুষের জীবন বাঁচিয়েছে কেন্দ্র : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): প্রায় ৫০০-রও বেশি ওষুধের দাম কমিয়েছে কেন্দ্র, এর ফলে ৩ হাজারেরও বেশি দরিদ্র ও অভাবী মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিগত কয়েক বছরে ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের দাম অনেক কমানো হয়েছে, পশ্চিম-সহ দেশজুড়ে যে ৮ হাজারের বেশি জন ঔষধি কেন্দ্র তৈরি করা হয়েছে, তাতে অনেক সস্তায় ওষুধ ও সার্জিকাল সামগ্রী দেওয়া হয়ে থাকে। শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেছেন, “সরকার হাঁটু ইমপ্লান্টের খরচও কমিয়েছে, এর ফলে আমাদের প্রবীণ নাগরিকরা উপকৃত হয়েছেন। বার্ষিক ১,৫০০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হয়েছে, উপকার হয়েছে দেশের নাগরিকদের। প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস কর্মসূচি বিনামূল্যে ডায়ালাইসিসের মাধ্যমে ১২ লক্ষ দরিদ্রকে সাহায্য করেছে।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প সাশ্রয়ী মূল্যের এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বৈশ্বিক মানদণ্ড হয়ে উঠছে। পিএম-জেএওয়াই-এর অধীনে, সমগ্র দেশে ২ কোটি ৬০ লক্ষেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “২০১৪ সাল পর্যন্ত দেশে স্নাতক ও স্নাতকোত্তর আসনের সংখ্যা ছিল প্রায় ৯০ হাজার। বিগত ৭ বছরে এর সঙ্গে যোগ হয়েছে ৬০ হাজার নতুন আসন। ২০১৪ সালে আমাদের এখানে শুধুমাত্র ৬টি এইমস ছিল। বর্তমানে দেশ ২২টি এইমস-এর একটি শক্তিশালী নেটওয়ার্কের দিকে এগিয়ে যাচ্ছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top