News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত তৃণমূল নেতা মুজিবুর ইসলাম মজুমদার খুন হয়েছেন, মামলা ৩০২ ধারা যুক্ত করুক পুলিশ : বিজেপি বিধায়ক সুদীপ
Image

প্রয়াত তৃণমূল নেতা মুজিবুর ইসলাম মজুমদার খুন হয়েছেন, মামলা ৩০২ ধারা যুক্ত করুক পুলিশ : বিজেপি বিধায়ক সুদীপ

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : তৃণমূল নেতা মুজিবুর ইসলাম মজুমদারের খুন হয়েছে। তাই, তাঁকে মারধরের মামলায় খুনের দায়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৩০২ ধারা যুক্ত করে চার্জশিট দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। আজ তিনি বিধায়ক আশীষ কুমার সাহাকে সাথে নিয়ে মুজিবুর ইসলামের বাড়িতে যান এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রয়াত মুজিবুর ইসলামের বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বাবু বলেন, গত ২৮ আগস্ট দুস্কৃতিদের হাতে নিজ বাড়িতেই গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন মুজিবুর। তাঁর ভেঙ্গে দিয়েছিল এবং মাটিতে ফেলে তাঁকে বুট দিয়ে মেরেছিল দুস্কৃতিকারীরা। তাতে তিনি সুস্থ হতে পারেননি।
সুদীপ বাবু বলেন, মুজিবুর ইসলামের মতো ভদ্রলোক রাজনীতির আঙ্গিনায় পাওয়া দুস্কর। তাঁর কোন শত্রু ছিল না। তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত এবং ব্যথিত। বিজেপি বিধায়ক দাবি জানান, মুজিবুর ইসলামকে মারধরের মামলায় এখন ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারা যুক্ত করা হোক। কারণ, দুস্কৃতিকারীরা তাঁকে খুন করেছে। তাই, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা হোক এবং ওই ধারা যুক্ত করে পুলিশ চার্জশিট জমা দিক।
সুদীপের কথায়, মুজিবুর ইসলাম আজ আমাদের মধ্যে নেই মেনে নেওয়া কষ্টকর। কারণ, তাঁর সাথে শৈশব থেকে পরিচয় এবং বন্ধুর সম্পর্ক। তাঁর বিশ্বাস, মুজিবের বিদেহী আত্মা বিচার অবশ্যই পাবে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top