News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে তদন্ত শুরু কেন্দ্রের ৩-সদস্যের প্যানেলের, কীসের গলদ খতিয়ে দেখা হচ্ছে
Image

পঞ্জাবে তদন্ত শুরু কেন্দ্রের ৩-সদস্যের প্যানেলের, কীসের গলদ খতিয়ে দেখা হচ্ছে

ফিরোজপুর, ৭ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রীর নিরাপত্তায় খামতির ঘটনায় তদন্ত শুরু করে দিল কেন্দ্রের ৩ সদস্যের প্যানেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৩ সদস্যের প্যানেলের নেতৃত্বে রয়েছেন ক্যাবিনেট সচিবালয়ের সচিব (নিরাপত্তা) সুধীর কুমার সাক্সেনা। বাকি দু’জন হলেন-ইন্টেলিজেন্স ব্যুরোর যুগ্ম ডিরেক্টর বলবীর সিং এবং এসপিজি আইজি এস সুরেশ। শুক্রবার সকালে ফিরোজপুর-মোগা হাইওয়েতে আসেন তদন্তকারীরা। পৌঁছে যান সেই উড়ালপুলে, যেখানে প্রায় ২০ মিনিট আটকে গিয়েছিল প্রধানমন্ত্রীর কনভয়।

ভিডিওগ্রাফি করা হয়, কথা বলেন স্থানীয় আধিকারিক ও মানুষজনের সঙ্গে। পরে সেখান থেকে বিএসএফ সেক্টর সদর দফতরে পৌঁছে যান কেন্দ্রের তদন্তকারী প্যানেল। কোথায় কীসের গলদ ও খামতি ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top