News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে কৈলাসহরে রাস্তা অবরোধ
Image

পানীয় জলের দাবিতে কৈলাসহরে রাস্তা অবরোধ

কৈলাসহর, ৬ জানুয়ারি : পানীয়জলের দাবীতে কৈলাসহরের কালীশাসন এলাকায় রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত রাংরুং গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের তাচাই চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয়জলের সমস্যা রয়েছে। পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত তাচাই চা বাগানের শ্রমিকদেরই কেবলমাত্র বসবাস রয়েছে। প্রায় দেড়শো পরিবার চা বাগান শ্রমিকরা রয়েছে। পানীয়জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য গ্রামবাসীরা কয়েকবার পঞ্চায়েতকে এবং ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের কাছে মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও কেউই কোনো কার্যকরী ভুমিকা নেয় নি। যারফলে, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা গ্রামের পুকুরের নোংরা জল এবং ডিপটিউব ওয়েলের জল খেতো বাধ্য হচ্ছেন।


শীতের মরশুমে পুকুরের জল, ডিপটিউব ওয়েলের জল শুকিয়ে যাওয়ায় গ্রামবাসীরা বিপদে পড়েছেন। তাই, গ্রামবাসীরা বাধ্য হয়ে সকাল দশটা থেকে কালীশাসন এলাকায় কৈলাসহর -কমলপুর রাস্তাটি অবরোধ করেন। তাছাড়া গ্রামবাসীরা প্রকাশ্যেই জানান যে, গাড়ি দিয়ে শুধু পানীয়জল গ্রামে পাঠালেই চলবে না। সেইসাথে গ্রামে পানীয়জলের জন্য বড় পাম্প মেশিন বসাতে হবে, তবেই গ্রামে পানীয়জলের সমস্যার স্থায়ী সমাধান হবে বলে গ্রামবাসীরা দাবী করেন। গ্রামবাসীরা পঞ্চায়েতের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলেন যে, ভোট আসলে নেতারা বাড়িতে গিয়ে পানীয়জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে ভোট আদায় করে ভোটে জয়লাভ করে নেতারা কিছুই করেন না। তাহলে ভোট দিয়ে কি লাভ? পঞ্চায়েতের সদস্য সদস্যা কিংবা প্রধান উপ প্রধান হয়ে যাদি জনগণের জন্য কাজ না করেন তাহলে নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানান।


দুপুর প্রায় আড়াইটা নাগাদ ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক অবরোধ স্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের কথা শুনে তিনি বলেন, স্থায়ী সমাধান না হওয়া অব্দি দপ্তরের পক্ষ থেকে দুইবেলা করে গাড়ি দিয়ে পানীয়জল গ্রামে সরবরাহ করা হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top