News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড বিধি উল্লঙ্ঘন মামলায় বাদল চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব আদালতে হাজিরা দিলেন, শর্তাধীন জামিন পেলেন
Image

কোভিড বিধি উল্লঙ্ঘন মামলায় বাদল চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব আদালতে হাজিরা দিলেন, শর্তাধীন জামিন পেলেন

আগরতলা, ৬ জানুয়ারি : করোণা বিধি অমান্য করার অপরাধে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ বেশ কয়েকজন সিপিএম নেতার বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালতের নির্দেশে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে সহ অন্যান্য কয়েকজন নেতা বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হন। আদালত থেকে তারা যথারীতি জামিনে মুক্তি পান।


উল্লেখ্য, গত বছর ২৫ শে মার্চ সিপিআইএম রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে মিছিল ও সভা করেছিল। করোনা সংক্রমণ চলাকালে সভা-সমাবেশের অনুমতি না থাকার অজুহাতে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে তাদেরকে নোটিশ পাঠানো হয়। আদালতের নির্দেশ মেনে তারা যথারীতি বৃহস্পতিবার আদালতে হাজির হন।


আদালত চত্বরে তাদের আইনজীবী জানান, সিপিআইএম দল সবসময় আদালতকে মান্য করে। সে কারণেই আদালতের নির্দেশে তাঁরা যথারীতি হাজির হয়েছেন। আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাদেরকে জামিনে মুক্তি দিয়েছে। আইনজীবী অভিযোগ করেন, তাদেরকে মিথ্যা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে। এই মামলা ভিত্তিহীন বলেও তিনি অভিহিত করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top