News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তায় ঝুঁকি, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন পঞ্জাব সরকারের
Image

প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তায় ঝুঁকি, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন পঞ্জাব সরকারের

চন্ডীগড়, ৬ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিরোজপুর সফরের সময় নিরাপত্তায় ঝুঁকির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল পঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা। এরই মধ্যে, এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি পঞ্জাবের মুখ্যসচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে।

বুধবার পঞ্জাবের হুসেইনিওয়ালায় জাতীয় শহিদ স্মারকে একটি কর্মসূচির পর ফিরোজপুরে একটি জনসভা ছিল প্রধানমন্ত্রী মোদীর। ঠিক ছিল, সকালে ভাটিন্ডা বিমানবন্দরে নেমে কপ্টারে গন্তব্যে পৌঁছবেন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দেন প্রধানমন্ত্রী। ওই যাত্রাপথে একটি উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে সরব হয়েছে বিজেপি। পঞ্জাব সরকারের নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যাবতীয় অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। যাইহোক, প্রধানমন্ত্র্রীর সফরের সময় নিরাপত্তায় ঝুঁকির ঘটনায় এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল পঞ্জাব সরকার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top