News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২,৬৩০, সুস্থ হয়েছেন ৯৯৫ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ২,৬৩০, সুস্থ হয়েছেন ৯৯৫ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ হাজার ৬৩০ জন, ওমিক্রনে সংক্রমিত ২,৬৩০ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৯৯৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৩০-তে পৌঁছেছে, মোট ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে মহারাষ্ট্র, তারপরই দিল্লি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বৃহস্পতিবার সকালের বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ৭৯৭ জন, দিল্লিতে ৪৬৫ জন, রাজস্থানে ২৩৬ জন, কেরলে ২৩৪ জন, কর্ণাটকে ২২৬ জন, গুজরাটে ২০৪ জন, তামিলনাড়ুতে ১২১ জন, তেলেঙ্গানায় ৯৪ জন, হরিয়ানায় ৭১ জন, ওডিশায় ৬০ জন, উত্তর প্রদেশে ৩১ জন, অন্ধ্রপ্রদেশে ২৮ জন, পশ্চিমবঙ্গে ২০ জন, মধ্যপ্রদেশে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, গোয়ায় ৫ জন, মেঘালয়ে ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দু’জন, অসমে দু’জন, পুদুচেরিতে দু’জন, পঞ্জাবে দু’জন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ২,৬৩০ জনের মধ্যে ইতিমধ্যেই ৯৯৫ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩৩০ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, রাজস্থানে ১৫৫ জন, কেরলে ৫৮ জন সুস্থ, কর্ণাটকে ২৫ জন, গুজরাটে ১১২ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ১১০ জন, তেলেঙ্গানায় ৩৭ জন, হরিয়ানায় ৫৯ জন, ওডিশায় ৫ জন, উত্তর প্রদেশে ৬ জন, অন্ধ্রপ্রদেশে ৬ জন, পশ্চিমবঙ্গে ৪ জন, মধ্যপ্রদেশে ৯ জনই সুস্থ, উত্তরাখণ্ডে ৫ জন, গোয়ায় ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও পঞ্জাবে ওমিক্রনে আক্রান্ত দু’জন সুস্থ হয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top