News Flash

  • Home
  • Uncategorized
  • সুরাটে রাসায়নিক ট্যাঙ্কারে গ্যাস লিকেজে মৃত ৬, অসুস্থ কমপক্ষে ২০ জন
Image

সুরাটে রাসায়নিক ট্যাঙ্কারে গ্যাস লিকেজে মৃত ৬, অসুস্থ কমপক্ষে ২০ জন

সুরাট, ৬ জানুয়ারি (হি.স.): গুজরাটের সুরাটে রাসায়নিক ট্যাঙ্কার থেকে গ্যাস লিকেজে অকালেই প্রাণ হারালেন ৬ জন। বিষাক্ত ঝাঁঝালো গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ২০ জন। প্রত্যেককে সুরাটের একটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের ঘটনা। যে ট্যাঙ্কারটি থেকে গ্যাস লিকেজ হয়েছে সেই ট্যাঙ্কারটিতে জেরি রাসায়নিক ভরা হচ্ছিল। সিভিল হাসপাতালের চিকিৎসক ডাঃ ওমকার চৌধুরী জানিয়েছেন, গ্যাস লিকেজে অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সকালে সুরাটের সচিন জিআইডিসি শিল্পাঞ্চলীয় এলাকায় একটি কোম্পনি চত্বরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার থেকে গ্যাস লিকেজ হয়। ভোর তখন চারটে, ট্যাঙ্কারের চালক যখন নর্দমায় বর্জ্য ফেলার চেষ্টা করছিলেন, তখন রাসায়নিক বাতাসের সংস্পর্শে চলে আসে, যার ফলে বিপর্যয় ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাদোদরা থেকে এসেছিল ট্যাঙ্কারটি, ট্যাঙ্কারের চালক বেআইনিভাবে সচিন জিআইডিসি এলাকার একটি ড্রেনে রাসায়নিক বর্জ্য ফেলার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই পলাতক ট্যাঙ্কারের চালক। পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top