News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম স্বচ্ছল হলে ত্রিপুরা স্বচ্ছল হবে : উপমুখ্যমন্ত্রী
Image

গ্রাম স্বচ্ছল হলে ত্রিপুরা স্বচ্ছল হবে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ জানুয়ারি : গ্রাম স্বচ্ছল হলে ত্রিপুরা স্বচ্ছল হবে। গ্রাম আত্মনির্ভর হলে ত্রিপুরাও আত্মনির্ভর হবে। বর্তমান রাজ্য সরকার গ্রামের প্রতিটি মানুষ বিশেষ করে মা বোনেদের স্বনির্ভরতার মধ্য দিয়ে ত্রিপুরাকে আত্মনির্ভর করতে চাইছে। আজ চড়িলামের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে সিপাহীজলা জেলায় নিবিড় তুঁত চাষে কিষান নার্সারী গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।


আই বি এস ডি পি প্রকল্পে সিপাহীজলা জেলার ১,৬০০ জন তুঁত চাষীকে তুঁত চাষের উন্নয়নের জন্য বিভিন্ন ধাপে ৩১ কোটি টাকা সহায়তা করা হবে। আজ প্রথম ধাপে উপমুখ্যমন্ত্রী এই জেলার ১৫ জন তুঁত চাষীর হাতে তুঁত চাষ সম্প্রসারণের জন্য ১ লক্ষ ২০ হাজার করে অনুমোদনপত্র তুলে দেন।


উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রেশম চাষে ত্রিপুরার বিরাট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরা উন্নতমানের রেশম সিল্ক উৎপাদনে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ নতুন চিন্তাধারা নিয়ে কাজ করছে। মহিলাদের স্বাবলম্বী এবং স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতি সম্প্রতি রাজ্যের প্রায় ১ লক্ষ ৭০ হাজার গরিব অংশের পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের মঞ্জুরী পেয়েছেন।


আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে আয়োজিত আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা হ্যান্ডলুম এন্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী, সিপাহীজলা জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সঞ্জীব কুমার সিনহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর। স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডলুম এন্ড হ্যান্ডিক্রাফট ও সেরিকালচার দপ্তরের অধিকর্তা প্রাণেশ লাল চাকমা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top