News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথ দুর্ঘটনায় আহত চার
Image

পৃথক স্থানে পথ দুর্ঘটনায় আহত চার

আগরতলা, ৫ জানুয়ারি : বিশালগড় এবং গন্ডাছড়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার বিশালগড় জাঙ্গালিয়া স্কুল সংলগ্ন এলাকায় একটি  মারুতি গাড়ি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথচারী এক মহিলাকে ধাক্কা দেয়। তাতে ছিটকে পড়ে বৃদ্ধা মহিলা গুরুতরভাবে আহত হন। আহত মহিলাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি  বিশালগড় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।


এদিকে ধলাই জেলার গন্ডাছড়ার দুর্গাপুরে একটি অটো উল্টে তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। অটোচালকের দ্রুতগামীতার কারণেই নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় অটো উল্টে যায়। তাতেই অটোচালক সহ ৩ জন গুরুতর ভাবে আহত হন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top