News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আবহে ৪ পুরনিগমে ভোট পিছনো নিয়ে হাই কোর্টে শুনানী বৃহস্পতিবার
Image

করোনা আবহে ৪ পুরনিগমে ভোট পিছনো নিয়ে হাই কোর্টে শুনানী বৃহস্পতিবার

কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : অতিমারী আবহে চার পুরনিগমের নির্বাচন করা অতি ঝুঁকিপূর্ণ। তাই পিছিয়ে দেওয়া হোক শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের ভোট। এই আবেদন জানিয়েই কলকাতা হাই কোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই আদালতে গৃহীত হয়েছে সেই মামলা। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

২২ জানুয়ারি অর্থাৎ পূর্বনির্ধারিত দিনেই হবে রাজ্যের চার পুরনিগমের ভোট। সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তবে প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের জন্য জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। যেখানে করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক দিনে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত ৯ হাজারের গণ্ডি পেরিয়েছে। লাফিয়ে বাড়ছে মৃত্যু। ঊর্ধ্বমুখী বাংলার অ্যাকটিভ কেসের সংখ্যাও।

রাজ্যের পুরআইন অনুযায়ী পুরনির্বাচনের যাবতীয় বিষয় ঠিক করার বিধান রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার সেই বৈঠকের পরই জানানো হয়, রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেলেও আপাতত ভোট পিছনোর প্রয়োজনীয়তা নেই। কারণ কলকাতার থেকে ভোট হতে চলা চার পুরনিগমে সংক্রমণের মাত্রা তুলনামূলক কম। কিন্তু বিমল ভট্টাচার্য নামের ওই ব্যক্তি হাই কোর্টকে জানান, এমন করোনা আবহে নির্বাচন হলে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও প্রকট হবে। কারণ যেহেতু জনসভায় ৫০০ জনের উপস্থিতির অনুমতি রয়েছে, তাই ভিড় জমাবেন অনেকেই। ফলে আক্রান্তের সংখ্যা বাড়লে ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থা। বিষয়টি পুনর্বিবেচনার আরজি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৬ জানুয়ারি শুনানির কথা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top