পাটনা, ৫ জানুয়ারি (হি.স.): ভারতের বিভিন্ন রাজ্যে হু হু করে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই বিহারও। বিহারে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী, রেণু দেবী ও তারকিশোর প্রসাদ। সংক্রমিত হয়েছেন বিহারের মন্ত্রী সুনীল কুমারও। করোনা-আক্রান্ত হওয়ার তালিকায় রয়েছেন আরও অনেকেই।
বুধবার বিহার সরকার সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী রেণু দেবী ও তারকিশোর প্রসাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হয়েছেন বিহারের তিনজন মন্ত্রী, যথাক্রমে-সুনীল কুমার, অশোক চৌধুরী এবং বিজয় চৌধুরী। স্বস্তির বিষয় হল, সকলেই এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

