News Flash

  • Home
  • Uncategorized
  • অসময়ের বৃষ্টিতে ভিজল দিল্লি, রাজধানী ও গুরুগ্রামের বাতাস এখনও দূষিতই
Image

অসময়ের বৃষ্টিতে ভিজল দিল্লি, রাজধানী ও গুরুগ্রামের বাতাস এখনও দূষিতই

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): শীতের মরশুমে অসময়ের বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বুধবার সকালে দিল্লি ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। তাপমাত্রার পারদও অনেকটাই এদিন চড়েছে দিল্লিতে, দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দিল্লি ও সংলগ্ন এলাকার পাশাপাশি ফতেহাবাদ, জিন্দ, লোহারু, তোশাম প্রভৃতি এলাকায় এদিন সকালে বৃষ্টি হয়। ৩-৫ জানুয়ারি ও ৬-৯ জানুয়ারি পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৭ দিন এমনই আবহাওয়া থাকবে দিল্লি ও উত্তর ভারতে।

দূষণ আর দিল্লির পিছু ছাড়ছেই না, বুধবার সকালেও দূষণের কবলে ছিল রাজধানী দিল্লি ও হরিয়ানার গুরুগ্রামের বাতাস। দিল্লিতে এদিন সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৭, যা ভীষণ খারাপ। খারাপ আবহাওয়া ছিল হরিয়ানার গুরুগ্রাম, উত্তর প্রদেশের নয়ডায়। নয়ডায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৫৪ এবং গুরুগ্রামে ৩৫৬।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top