News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় হটাত করোনার সংক্রমনে বৃদ্ধি, ২ত্রিপুরায়৪ ঘন্টায় সংক্রমিত ৪৮
Image

ত্রিপুরায় হটাত করোনার সংক্রমনে বৃদ্ধি, ২ত্রিপুরায়৪ ঘন্টায় সংক্রমিত ৪৮

আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ এখনো অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এক শতাংশের নিচে থাকছে সংক্রমণের হার। কিন্ত, গত ২৪ ঘন্টায় হটাত করে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৪৮ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। ফলে, দেশ জুড়ে ওমিক্রনের ভয়াবহতার মাঝে ত্রিপুরায় সংক্রমণের হারে সামান্য বৃদ্ধির প্রবণতা নিঃসন্দেহে চিন্তায় ফেলেছে। অবশ্য সুস্থতার খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। তাতে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ১৫৫ জন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৫৬৫ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৩১৪ জনকে নিয়ে মোট ২৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৪০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৬৭ শতাংশ। গতকাল ১২ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৭১ শতাংশ।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৫৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৫১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪১২০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯১ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৮.৮৪ শতাংশ। এদিকে ০.৯৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩০ জন, উত্তর জেলায় ৫ জন, সিপাহীজলা জেলায় ২ জন, খোয়াই জেলায় ১ জন, দক্ষিণ জেলায় ৪ জন, ধলাই জেলায় ২ জন, ঊনকোটি জেলায় ২ জন এবং গোমতি জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top