News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে সম্ভবত এই প্রথম, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও পিস্তল পেতে চলেছে জম্মু-কাশ্মীর পুলিশ
Image

দেশে সম্ভবত এই প্রথম, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও পিস্তল পেতে চলেছে জম্মু-কাশ্মীর পুলিশ

শ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): শক্তি বাড়তে চলেছে জম্মু ও কাশ্মীর পুলিশের। জঙ্গি-দমন অভিযানের জন্য খুব শীঘ্রই আমেরিকান সিগ সাউয়ার অ্যাসল্ট রাইফেল এবং পিস্তল পেতে চলেছেন জম্মু-কাশ্মীর পুলিশ কর্মীরা। পাকিস্তানের সঙ্গে লাইন অফ কন্ট্রোল (নিয়ন্ত্রণরেখা) এবং চিনের সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (প্রকৃত নিয়ন্ত্রণরেখা)-এ মোতায়েন জওয়ানদের ইতিমধ্যেই অত্যাধুনিক রাইফেল দিয়ে সজ্জিত করেছে সেনাবাহিনী।

জম্মু-কাশ্মীর পুলিশ সম্ভবত দেশের প্রথম, যে বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পেতে চলেছে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ৫০০ সিগ সাউয়ার-৭১৬ রাইফেল এবং ১০০টি সিগ সাউয়ার এমপিএক্স৯ এমএম পিস্তল পেতে চলেছেন তাঁরা। স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-কে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হবে। সিগ সাউয়ার-৭১৬ অ্যাসল্ট রাইফেলে পুলিশ দ্বারা ব্যবহৃত ইনসাস রাইফেলের ৫.৫৬x৪৫ এমএম ইন্টারমিডিয়েট কার্টিজের তুলনায় আরও শক্তিশালী ৭.৬২x৫১ এমএম কার্টিজ রয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top