News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা কাশ্মীরে, শ্রীনগরে ৩৪টি উড়ান বাতিল
Image

বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা কাশ্মীরে, শ্রীনগরে ৩৪টি উড়ান বাতিল

শ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): বৃষ্টি ও ভারী তুষারপাতের কমলা সতর্কতা জারি হল কাশ্মীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ৯ জানুয়ারি জম্মু ও কাশ্মীর ও লাদাখে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৫-৯ জানুয়ারি জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার আবহবিদরা জানিয়েছেন, পূর্বাভাস মতোই জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

মঙ্গলবার তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়ে, বৃষ্টি হয়েছে জম্মুর সমতলে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম শহরে তুষারপাত হয়েছে, পীর পাঞ্জাল পাহাড়েও তুষারপাত হয়েছে। খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে এদিন বাতিল করা হয়েছে ৩৪টি উড়ান। শ্রীনগর বিমানবন্দরের ডিরেক্টর কুলদীপ সিং জানান, মঙ্গলবার ৩৪টি উড়ান বাতিল করা হয়েছে শ্রীনগর বিমানবন্দর থেকে।

বৃষ্টি ও তুষারপাতের কারণে কাশ্মীরে তাপমাত্রার পারদ কিছুটা চড়েছে। শ্রীনগরের সর্বনিম্ন এদিন ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ১.২ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৫.০ ডিগ্রি, লাদাখের দ্রাস শহরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭.৫ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৬.১ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৯.০ ডিগ্রি, জম্মুতে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top