News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তাহান্তে কোভিড-কারফিউ দিল্লিতে, সিসোদিয়া বললেন দ্রুত বাড়ছে ওমিক্রনের সংখ্যা
Image

সপ্তাহান্তে কোভিড-কারফিউ দিল্লিতে, সিসোদিয়া বললেন দ্রুত বাড়ছে ওমিক্রনের সংখ্যা

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৮২-তে পৌঁছেছে, এই পরিস্থিতিতে করোনা ও এই ভাইরাস নতুন প্রজাতি ওমিক্রনকে ঠেকাতে রাজধানীতে বলবৎ হতে চলেছে কোভিড-কারফিউ। মঙ্গলবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, “কোভিড-সংক্ৰমণ রুখতে শনিবার ও রবিবার কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভাগ। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত নন এমন কর্মীরা ছাড়া, সমস্ত সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকেই কাজ করবেন।”

দিল্লিবাসীকে একটু স্বস্তি দিয়ে সিসোদিয়া এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “মেট্রো স্টেশনের বাইরে এবং বাস স্টপগুলিতে ভিড় এড়াতে বাস এবং মেট্রোগুলি আবারও পূর্ণ আসন ক্ষমতায় চলবে।” ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিসোদিয়া বলেন, “ওমিক্রন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। বিগত ৮-১০ দিনে দিল্লিতে প্রায় ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন, মাত্র ১২৪ জন রোগীর অক্সিজেন প্রয়োজন হয়েছে এবং ৭ জন ভেন্টিলেটরে রয়েছেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top