News Flash

  • Home
  • Uncategorized
  • পাটনায় গাড়ির ওপর উল্টে গেল ট্রাক; মৃত্যু ৩ পুলিশ কর্মীর, আহত দুই
Image

পাটনায় গাড়ির ওপর উল্টে গেল ট্রাক; মৃত্যু ৩ পুলিশ কর্মীর, আহত দুই

পাটনা, ৪ ডিসেম্বর (হি.স.): বিহারের রাজধানী পাটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পেট্রোলিং জীপের ওপর উল্টে গেল একটি ট্রাক। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই জীপের ভিতরে থাকা ৩ জন পুলিশ কর্মীর এবং গুরুতর আহত হয়েছেন দু’জন। মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পাটনার বেউর মোড়ের কাছে। আহত পুলিশ কর্মীদের পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনি ডিএসপি প্রাঞ্জল ত্রিপাঠি জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল ট্রাকটি, পাটনার নিউ বাইপাস অনিসাবাদ বেউর মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জীপের ওপর উল্টে যায় ট্রাকটি। এরপর পুলিশের গাড়িতে আগুনও ধরে যায়। দমকল এসে আগুন নেভায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন পুলিশ কর্মীর, আহত অবস্থায় দু’জন পুলিশ কর্মীকে পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গর্দনীবাগ থানার পুলিশ জিপসিতে দায়িত্বরত এক এসআই-সহ চার পুলিশ কর্মী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এএসআই সিয়া চরণ পাসোয়ান, অন্য দুই পুলিশ কর্মী পুখরাজ ও প্রভু। আহতদের নাম জানা যায়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top