News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: গড়ে ৪-লক্ষাধিক সংক্ৰমণ, ৭৬৭ বেড়ে আমেরিকায় মৃত্যু ৮৪৮,৮৮৫ জনের
Image

Covid19: গড়ে ৪-লক্ষাধিক সংক্ৰমণ, ৭৬৭ বেড়ে আমেরিকায় মৃত্যু ৮৪৮,৮৮৫ জনের

ওয়াশিংটন, ৪ জানুয়ারি (হি.স.): আমেরিকায় কোভিড-পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, আগের দিনই আমেরিকায় ৩.৮৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল করোনা-সংক্ৰমণ, বিগত ২৪ ঘন্টায় সংক্ৰমণ আরও বেড়ে ৪.২৬-লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। লাগামহীন মৃত্যুও চিন্তা বাড়াচ্ছে মার্কিন মুলুকে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ০৫১ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ৪,২৬,০৫১ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৭,১৩১,১৮৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৭৬৭ জনের। নতুন করে ৭৬৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪৮ হাজার ৮৮৫ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরেও উঠছেন বহু মানুষ। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৭৭২,৪৬৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৪,৫৫৯,৮৩৪-এ পৌঁছেছে। আমেরিকায় এই মুহূর্তে ডেল্টা ও ওমিক্রন, দুই স্ট্রেনেই সংক্রমণ বাড়ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top