News Flash

  • Home
  • Uncategorized
  • Arvind Kejriwal: কোভিডে সংক্রমিত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী
Image

Arvind Kejriwal: কোভিডে সংক্রমিত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স: ): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে কেজরিওয়াল নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর শরীরে করোনা-সংক্ৰমণ ধরা পড়েছে। তবে, উপসর্গ মৃদু। নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন, তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন সকালে টুইট করে জানিয়েছেন, “আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিভৃতবাসে থাকুন।” রাজধানী দিল্লিতে কোভিড-সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top