News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
Image

নাবালিকা ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে

উদয়পুর, ৩ জানুয়ারি : মন্দির নগরী উদয়পুরের মহারানীপুর থেকে নাবালিকা ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে রাধা কিশোর পুর মহিলা থানার পুলিশ। সোমবার ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, মহারানী পুর এলাকার এক নাবালিকাকে প্রতিবেশী যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে রাধাকিশোরপুর মহিলা থানায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে মহিলা  থানার পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। এদিকে নাবালিকাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ধর্ষিতার পরিবারের লোকজন ও এলাকাবাসী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top