News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে গণতন্ত্র বিপন্ন এবং সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে : মানিক দে
Image

দেশে গণতন্ত্র বিপন্ন এবং সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে : মানিক দে

আগরতলা, ৩ জানুয়ারি : দেশে গণতন্ত্র বিপন্ন এবং সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে গুরুতর অভিযোগ এনেছেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। সোমবার পশ্চিম ত্রিপুরা সিপিআইএম ডুকলি জেলা কমিটির অফিস গৃহে দক্ষিণ বিভাগীয় কমিটির সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  শ্রীদেব এই মন্তব্য করেন।


তিনি আরো অভিযোগ করেন, সারা দেশে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। সর্বত্র হাহাকারের সৃষ্টি হয়েছে। অথচ মূল সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোন বক্তব্য নেই। কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সরকারে আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। দেশকে এক অশান্তির কারখানায় পরিণত করা হয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।


তিনি বলেন, একটার পর একটা আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। তাই, স্বৈরাচারী বিভেদকামী শক্তিকে পরাস্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দেব। এদিন দক্ষিণ  বিভাগীয় সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ডুকলী বিভাগীয় সম্পাদক নারায়ন দেব। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রবীণ নেতা মতিলাল সরকার। সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top