News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএনএলের বেসরকারীকরণ : প্রতিবাদ কর্মসূচি আগরতলায়
Image

বিএসএনএলের বেসরকারীকরণ : প্রতিবাদ কর্মসূচি আগরতলায়

আগরতলা, ৩ জানুয়ারি : বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অরগানাইজেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার বটতলায় প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের রাজ্য সম্পাদক মৃণাল কান্তি সরকার জানান, ভারত সঞ্চার নিগম লিমিটেডকে বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সঞ্চার নিগমকে পুনরুজ্জীবিত করার দাবি জানান তিনি।


তিনি বলেন, টেলিফোন বর্তমানে অত্যাবশ্যকীয় পরিষেবা। আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে মোবাইল ফোন আরো বেশি অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি টেলিকম সংস্থারগুলি রিচার্জের মূল্য কুড়ি থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। ফলে সাধারণ গ্রাহকরা বিপাকে পড়েছেন। এরইমধ্যে কেন্দ্রীয় সরকার ভারত সঞ্চার নিগম লিমিটেডকে বেসরকারিকরণের যে উদ্যোগ নিচ্ছে তা অপ্রত্যাশিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।


অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বেসরকারি টেলিকম সংস্থার গুলির অধিক চার্জ প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জোরালো দাবি জানান তিনি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top