News Flash

  • Home
  • Uncategorized
  • চোর সন্দেহে বিএসএফ জওয়ানকে আটক করে উত্তম-মধ্যম দিল জনগণ
Image

চোর সন্দেহে বিএসএফ জওয়ানকে আটক করে উত্তম-মধ্যম দিল জনগণ

আগরতলা, ৩ জানুয়ারি : ধলাই জেলার আমবাসার হরিনামুড়ায় চোর সন্দেহে এক বিএসএফ জওয়ানকে আটক করে উত্তম-মধ্যম দেন এলাকার লোকজন। তাতেও ওই জওয়ান অল্পবিস্তর আহত হয়েছেন।


ঘটনার বিবরণে জানা গেছে, জনৈক বিএসএফ জওয়ান সন্দেহজনকভাবে হরিনামুড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকার মানুষজন গরু চোর সন্দেহে তাকে আটক করে উত্তম-মধ্যম দেন এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখেন। মার খেয়ে তিনি নিজেকে বিএসএফ জওয়ান বলে দাবি করেন। স্থানীয় কিছু লোক তাঁর পকেট তল্লাশি করে বিএসএফের পরিচয় পত্র উদ্ধার করেন। তাতে স্থানীয় জনগণের মন থেকে সন্দেহ দূর হয়। তারপর বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, ওই জওয়ানকে আটক করার পর তিনি অসংলগ্ন কথা বলছিলেন। সে কারণেই স্থানীয় মানুষজন এর মনে সন্দেহ আরও ঘনীভূত হয়। সন্দেহ ঘনীভূত হওয়ার পরেই তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top