মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.): মায়ানগরীতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে, জন আব্রাহাম ও তাঁর স্ত্রী এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছবি ও টেলিভিশন প্রযোজক একতা কাপুর। সোমবার একতা কাপুর নিজেই জানিয়েছেন তাঁর কোভিড-পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, ভালো আছেন এবং নিভৃতবাসে রয়েছেন।
৪৬ বছর বয়সী প্রযোজক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “যাবতীয় সতর্কতা নেওয়া সত্ত্বেও আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি। আমি ভালো আছি এবং সম্প্রতি আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন, তাঁরাও পরীক্ষা করিয়ে নেবেন।” এর আগে সোমবারই জন আব্রাহাম ইনস্টাগ্রাম মারফত জানান, তিনি ও তাঁর স্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন।

