News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয়, আগরতলায় অভিষেক
Image

কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয়, আগরতলায় অভিষেক

আগরতলা, ৩ জানুয়ারি (হি.স.) : কংগ্রেসকে দুর্বল করা তৃণমূলের লক্ষ্য নয়। বরং বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়াই করছে, তৃণমূল চাইছে তাঁদের আরও শক্তি বৃদ্ধি হোক। আজ সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্ব্যর্থহীন ভাষায় এ কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলকে দুর্বল করার জন্য পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সাথে হাত মিলিয়েছে, আক্ষেপ করে বলেন তিনি।

অভিষেকের কথায়, কংগ্রেসশাসিত রাজ্যে সংগঠন বিস্তারে ছুটে যায়নি তৃণমূল। বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে তৃণমূল সেখানেই সংগঠন বাড়াতে মনোনিবেশ করেছে। তাঁর দাবি, বিজেপি-বিরোধী ভোট ভাগ হোক চায় না তৃণমূল। কারণ, কংগ্রেসকে দুর্বল করা আমাদের লক্ষ্য নয়। বরং, বিজেপির বিরুদ্ধে যাঁরা লড়াই করছে তৃণমূল চাইছে তাঁদের আরও শক্তি বৃদ্ধি হোক।
তিনি বলেন, তৃণমূল শুধুই বিজেপিশাসিত রাজ্যে যাচ্ছে। কারণ, কংগ্রেস ওই রাজ্যগুলিতে বিজেপিকে হারাতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে অনন্তকাল অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাঁর আক্ষেপ, তৃণমূলকে হারাতে পশ্চিমবঙ্গে কংগ্রেস বামেদের সাথে হাত মিলিয়েছে। অথচ কেরালায় বামেদের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস।

তাঁর সাফ কথা, দেশ থেকে কংগ্রেস মুছে যাক, তা-ও চায় না তৃণমূল। তেমনি, দল ভাঙানোর খেলায় মেতে জনাদেশকে অমর্যাদা করব না আমরা। তাঁর আবেদন, বিজেপিকে হারাতে সমস্ত অ-বিজেপি দল এগিয়ে আসুক।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top