News Flash

  • Home
  • Uncategorized
  • Covid vaccine: রাজ্যে শুরু ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ, কিশোর-কিশোরীদের মধ্যে উৎসাহ
Image

Covid vaccine: রাজ্যে শুরু ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ, কিশোর-কিশোরীদের মধ্যে উৎসাহ

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে টিকাকরণ। সোমবার সপ্তাহের শুরুর দিন থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় কলকাতায়। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার থেকে কলকাতার ১৬টি স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ করবে কলকাতা পুরসভা। ৩ জানুয়ারি থেকে ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। টিকা নেওয়ার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের আধার কার্ড বা স্কুল আইডি কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। উলুবেড়িয়া উচ্চ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এদিন ভ্যাকসিন দেওয়া হয়, মেদিনীপুর শহরের রাধামাধব জিউ স্কুলে পড়ুয়াদের টিকাকরণ শুরু হয়েছে দিন। বারাসত গার্লস হাইস্কুলে পড়ুয়াদের টিকাকরণ শুরু হয় এদিন। হলদিয়ার দুর্গাচকে বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। টিকা নেওয়ার জন্য কিশোর-কিশোরীদের মধ্যে এদিন উৎসাহ চোখে পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top